নড়াইলে ২৭ বছর পর ডাকাতীকালে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড নড়াইলে ২৭ বছর পর ডাকাতীকালে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে ২৭ বছর পর ডাকাতীকালে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে ২৭ বছর পর ডাকাতীকালে হত্যা মামলায় ৫জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের ফলে ২৭ বছর পর পিতার হত্যার মামলার বিচার পেলেন পলি পোদ্দার।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আাক্তার এ দণ্ডাদেশ দেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিঃ পিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল সদর উপজেলার ধুড়িয়া গ্রামের আব্দুর রশিদ মুন্সির ছেলে শাহিন মুন্সি, ফেদী গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম মৃধা, ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবুল ও একই গ্রামের সলেমানের ছেলে সেলিম এবং মাগুড়ার জেলার খানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তেজারত মোল্যা ।
এ সময আদালত তিন আসামীকে খালাস প্রদান করে। তবে সাজাপ্রাপ্তদের মধ্যে তেজারত মোল্যা আদালতে উপস্থিত থাকলেও বাকি ৪জন আসামী পলাতক ছিলেন।

আলাদত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ১৯৯৮ সালের ২৪ জুন রাতে খাবার খেয়ে ঘোমানোর পর রাত অনুমান ১১ টার সময় অঞ্জাত আসামী গন নড়াইল সদরের পুলিশ সুপারের অফিসের পাশে ভওয়াখালী গ্রামে নির্মল পোদ্দারের বাড়ীতে ডাকাতীর উদ্দেশ্যে বাড়ীর সকল সদস্যদের অস্ত্রের মুখে হাত পা বেধে ফেলে। এ সময় নির্মল পোদ্দার ডাকাতদের রাম দায়ের কোপে মারাত্নাক আহত হয়। ডাকাতরা প্রায় দুই লক্ষ্য টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় নির্মল পোদ্দার মারা যায়। এ ঘটনায় নির্মল পোদ্দারের মেয়ে পলি পোদ্দার নড়াইল সদর থানায় মামলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১১ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় রায়ের ধার্যদিন মঙ্গলবার দুপুরে আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন আদালত।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!