নড়াইলে দোকানে ঢুকে পড়ল পাওয়ার ট্রিলার,প্রাণ গেল শিশুর নড়াইলে দোকানে ঢুকে পড়ল পাওয়ার ট্রিলার,প্রাণ গেল শিশুর – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে দোকানে ঢুকে পড়ল পাওয়ার ট্রিলার,প্রাণ গেল শিশুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার শোভারঘোপ বাজারে একটি দোকানে বিস্কুট কেনার জন্য সামনে দাঁড়িয়ে ছিল ১০ বছরের শিশু হুসাইন। কিছু বুঝে ওঠার আগেই তার প্রাণ কেড়ে নিল পাওয়ার ট্রিলার। চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত হানলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। 

শনিবার (৩ মে) সকালে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শুভারঘোপ গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন শেখ ওই গ্রামের রমজান শেখের ছেলে। সে শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার সকালে হুসাইন বাড়ির পাশে প্রাইমারি স্কুল সংলগ্ন একটি দোকানে খাবার কিনতে গিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় মাঠ থেকে পানি আনার কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা শিশু হুসাইনসহ দোকানের মধ্যে চলে যায় এতে তার মাথায় আঘাত লাগে। এরপর তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান,‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!