নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
নিহত মুসা। সংগৃহীত ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল মুন্সী মুসা (৪৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে শহরের নতুন টার্মিনালে এ ঘটনা ঘটে। মুসা সদর উপজেলা দলজিতপুর গ্রামের সমসের মুন্সীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (১২ এপ্রিল) সকালে পরিবেহন শ্রমিক(বাসের সহকারী) মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলো। এসময় দুর্বৃত্তরা এসে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যার পরে বাড়ি থেকে ট্রিপে গাড়ি নিয়ে যাবে বলে বের হয়। এর পর পরিবার শনিবার সকালে সংবাদ পায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নড়াইল জরুরী বিভাগের চিকিৎসক শরীফ মোঃ হুসাইন ফেরদৌস বলেলন, সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর যখম অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষনের মধ্যে মারা যান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,‘নতুন বাস টার্মিনাল এলাকায় এক গাড়ির সহকারীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে৷ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনুনাগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!