নকল মুক্ত এবং শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্টিত – শারমিন আক্তার জাহান নকল মুক্ত এবং শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্টিত – শারমিন আক্তার জাহান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

নকল মুক্ত এবং শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্টিত – শারমিন আক্তার জাহান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কেন্দ্র পরিদর্শন করেন। ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে নকল মুক্ত এবং শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় সদর উপজেলা নিবাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও ইউএনও সঞ্চিতা বিশ্বাস কেন্দ্র পরিদর্শন করেন। ছবি: নড়াইল নিউজ ২৪.কম

পরে তিনি নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

সূত্র জানায়, নড়াইলে এসএসসি ও সমমান পরীক্ষায় ২১টি কেন্দ্রে মোট ৮ হাজার ৩’শ ৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছেন। এর মধ্যে ১৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৬ হাজার ৩’শ ৩২ জন, ৩টি দালিখ কেন্দ্রে ১ হাজার ১’শ ১৪ জন ও ৪টি ভোকেশেনাল কেন্দ্রে ৮’শ ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।

এর আগে সারাদেশের মত বৃহস্পতিবার সকাল ১০ টায় কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্তু চলে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!