নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

তারুন্যের উৎসব উপলক্ষে নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

এসময় পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।

প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ জন প্রতিযোগী মাঠে উপস্থিত হন। ছোট বালকদের ২ টি, মধ্যম বালকদের ১টি ও বড় বালকদের ১ টি এবং বালিকাদের ১টিসহ মোট ৫টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

বালক ছোট(ক) গ্রুপে প্রথম হয়েছেছেন মাহির রহমান, দ্বিতীয় তোফায়েল শেখ ও তৃতীয় হয়েছেন হাফিফ হাসান। বালক ছোট(খ) গ্রুপে প্রথম হয়েছেন অর্ক কর্মকার, দ্বিতীয় রাহুল মালী ও তৃতীয় হয়েছেন হাবিবুর রহমান। বালক মধ্যম গ্রুপ প্রথম হয়েছেন প্রান্ত কর্মকার, দ্বিতীয় নব সরদার ও তৃতীয় হয়েছেন রিত্তিক রায়। ৬০০ মিটার সাইকেল চালিয়ে প্রতিযোগিতায় বড় বালকদের গ্রুপে প্রথম হয়েছেন রাফসান হাসান, দ্বিতীয় ওমর ফারুক এবং তৃতীয় হয়েছেন মো. খালিদ। বালিকাদের গ্রুপটিতে প্রথম হয়েছেন রানি বিশ্বাস, দ্বিতীয় পায়েল বিশ্বাস ও তৃতীয় হয়েছেন রিয়া রায়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!