নড়াইলে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত নড়াইলে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। বাংলাদেশ রোস্তঁরা মালিক সমিতি নড়াইল জেলা শাখা এ আয়োজন করেন।
জেলা শাখার সভাপতি গোলাম রব মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিন সাহা, সাংগঠনিক সম্পাদক শেখর নন্দী, সদস্য মফিজুর রহমান, পঞ্চানন কুন্ডু, খায়ের মোল্যা প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভ্যাট-ট্যাক্সের টাকা সাধারণ মানুষের পকেট থেকে আসে। যেভাবে ভ্যাট-ট্যাক্স আরোপ করা হয়েছে। সাধারণ মানুষ এতে অভ্যস্ত না। পরিমাণ কম হলে মানুষ দিতে পারবে, বেশি ভ্যাট-ট্যাক্স আদায় হবে। সরকারের কাছে অনুরোধ, আগে যে ভ্যাট-ট্যাক্স ছিল সেই সিদ্ধান্তে ফিরে যেতে হবে। না হলে হোটেল মালিকদের ব্যবসা করা খুবই কঠিন হবে। অনির্দিষ্ট কালের জন্য হোটেল বন্ধ করে দিতে হবে। এতে বিপুল সংখ্যক কর্মচারীরা বেকার হয়ে পড়বে। অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তরা।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!