নড়াইলে সাংবাদিকের উপর হামলা,হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন  নড়াইলে সাংবাদিকের উপর হামলা,হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন  – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে সাংবাদিকের উপর হামলা,হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে ‘সাংবাদিক সমাজ,নড়াইল’এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার,নড়াইল 

নড়াইলে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় ‘সাংবাদিক সমাজ,নড়াইল’এর আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবে সভাপতি এ্যাড.আলমগীর সিদ্দিকী,নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু,নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান,নড়াইল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম এম মাহাবুবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন,‘গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।’

এ সময় সিনিয়র সাংবাদিক ভক্ত সরকার,নড়াইল প্রেসক্লাবে সহ-সভাপতি ও সাপ্তাহিক নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মো:হাফিজুর রহমান,নড়াইল নিউজ ২৪.কম এর সম্পাদক শরিফুল ইসলাম বাবলু,ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মুন্সি আসাদুর রহমান,এখন টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ইমরান হোসেন,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নড়াইল প্রতিবেদক এসকে সুজয় বিশ্বাস,ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি তাহের আলি,দৈনিক ফুলতলার নড়াইল প্রতিনিধি মো:রাসেল হুসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত সোমবার (৩০ ডিসেম্বর) নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!