নড়াইলে সাঁতার না জানায় চিত্রা নদীতে ডুবে প্রাণ গেল মাদরাসা ছাত্রের নড়াইলে সাঁতার না জানায় চিত্রা নদীতে ডুবে প্রাণ গেল মাদরাসা ছাত্রের – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে সাঁতার না জানায় চিত্রা নদীতে ডুবে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে সাঁতার না জানায় চিত্রা নদীতে ডুবে প্রাণ গেল রায়হান শিকদারের (১৮) নামে এক মাদরাসা ছাত্রের। শনিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে চিত্রা নদীর দলজিতপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে চিত্রা নদীর ধোন্দা এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় রায়হান।

রায়হান সদরের নাকসী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা:) মাদরাসায় কওমি বিভাগে পড়াশোনা করতেন।
নিহত রায়হান শিকদারের মামা মামুন জানান, শনিবার দুপুরে চিত্রা নদীর ধোন্দা এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় রায়হান। এর আগে রায়হান সমবয়সীদের সঙ্গে ফুটবল খেলাধূলা করে। খেলা শেষে পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। কলা গাছের ভেলায় চড়ে নদীতে ঘোরাঘুরি করে। হঠাৎ তার গোসলের সঙ্গীরা দেখে রায়হান তাদের আশেপাশে নেই। এরপর অনেক খোঁজ করেও রায়হানের সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শনিবার রাতে রায়হানের মরদেহ উদ্ধার করেন।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, ‘বন্ধুদের সাথে চিত্রা নদীর ধোন্দা এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় রায়হান নামে এক যুবক। পরে আমাদের খবর দিলে আমরা রায়হানের মরদেহ উদ্ধার করি।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!