নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদে পঙ্কজ সভাপতি বিশ্বনাথ সম্পাদক নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদে পঙ্কজ সভাপতি বিশ্বনাথ সম্পাদক – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদে পঙ্কজ সভাপতি বিশ্বনাথ সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী দুই বছরের জন্য অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্নকে সভাপতি এবং বিশ্বনাথ কুন্ডুকে সাধারন সম্পাদক করা হয়েছে।

এর আগে শনিবার জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে কালীবাড়ি মন্দিরে পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যপক চন্দ্রনাথ পোদ্দার।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস পাল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক শ্রী সুব্রত পাল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার প্রমূখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!