লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহাদ আলী (২৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহাদ আলী উপজেলার কোটাকোল গ্রামের আবুল হোসেনের ছেলে।সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার রায়পাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহাদ নামে এক যুবক রায়পাশা গ্রামে সাহেব খানের বাড়ির বিদ্যুৎ চালিত পানির মোটর সরাতে যায়। এ সময় অসাবধানবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!