নড়াইলে “এস এম সুলতান” নৌকা বাইচ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নড়াইলে “এস এম সুলতান” নৌকা বাইচ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে “এস এম সুলতান” নৌকা বাইচ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকা বাইচ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত প্রেস ব্রিফিংএ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, এনডিসি আসিফ উদ্দিন, সাংবাদিক আলমগীর দিদ্দিকী, আজিজুল ইসলাম, হুমায়ূন কবীর রিন্টু, জিয়াউর রহমান জামি প্রমূখ।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী প্রেস ব্রিফিং এ জানান, নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৪টি নৌকা অংশ গ্রহন করবে। পুরুষদের নৌকা শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু। এছাড়া মহিলাদের ৪টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। মহিলাদের নৌকা শেখ রাসেল সেতু থেকে বাঁধাঘাট পর্যন্তু।

ওইদিন দুপুরে শেখ রাসেল সেতুর নিচে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।এসময় আরও উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক পিপিএম(বার), পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু ও পৌরমেয়র আঞ্জুমান আরা।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, টালাই এবং কালাই নৌকার প্রত্যেক বিভাগের ১ম স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ৬০ হাজার টাকা, ২য় স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ৪০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিটি নৌকাকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।

তাছাড়া প্রতিটি অংশগ্রহণকারী নৌকাকে ৫ হাজার টাকা করে সান্তনা পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া মহিলা নৌকা বাইচ প্রতিযোগিদের জন্য ১ম স্থান অধিকারীর জন্য ১০ হাজার টাকা এবং অন্যান্য অংশগ্রহণকারী নৌকাকে ৫ হাজার টাকা করে পুরস্কারের প্রদান করা হবে।

জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এদিন দুপুরে শেখ রাসেল সেতুর নিচে থেকে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন এবং বাঁধাঘাটে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানান জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!