লোহাগড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ লোহাগড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিআরটিসি নামক একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে বাসে থাকা যাত্রী ও ট্রাকের হেল্পারকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। কিন্তু ট্রাকের চালক ভেতরে মধ্যে আটকা পড়ে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ট্রাকের চালককে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। বাস এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!