বর্ষবরণে নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালিত বর্ষবরণে নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

বর্ষবরণে নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

বাংলা নববর্ষ ১৪৩০কে বরণ করতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নড়াইলে বিভিন্ন কর্মসূচির পালিত হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে শুক্রবার সকালে শহরের এস এম সুলতান মঞ্চে এ উপলক্ষে প্রভাতী সংগীত অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুলতান মঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, বর্ষ বরণ উৎযাপন পর্ষদের সদস্য সচিব মলয় কুমার কুন্ডু প্রমূখ।

বক্তব্য রাখছেন পুলিশ সুপার সাদিরা খাতুন। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী বলেন, পুরানো বছরের সকল জরাকে মুছে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধূরী, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহানারা বেগম।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!