
তারক বিশ্বাস (১৮) নামে একজন মানসিক প্রতিবন্ধী ছেলে সোমবার (১৯ ডিসেম্বর) বাড়ি থেকে সকাল ৭ টায় বাইসাইকেল যোগে ঘুরতে বের হয়। পরে সে বাড়ি ফিরে আসে নাই।
হারানোর সময় তার পরনে ছিল ফুল প্যান্ট হুডি গেঞ্জি ও একটি গামছা , গায়ের রং কালো, চোখ হালকা টেরা ( বাকা চোখ ), মাথার চুল কালো, উচ্চতা ৬ ফুট ।
এ বিষয়ে লোহাগড়া থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ৯১২ । যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: তারক বিশ্বাস এর বাবা নকুল বিশ্বাস। মোবাইল-০১৭২৭৭৭৭৬৫৩, গ্রাম: কুন্দশী, থানা: লোহাগড়া, জেলা: নড়াইল ।
নড়াইল নিউজ ২৪.কম অনলাইন ডেস্ক