
গত বুধবার (১ জুন) বিভিন্ন পত্রিকাসহ রাতদিন নিউজসহ বিভিন্ন অনলাইন পোর্টাল এ “নড়াইল ভিক্টোরিয়া কলেজের পিওন মোহাম্মদ উল্লাহর শত কোটি টাকার উৎস কোথায়” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোহাম্মদ উল্লাহ’র স্ত্রী। তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু মাত্র সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার স্বামীর শুনাম নষ্ট করার জন্য। আমি উক্ত মিথ্যা সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । তিনি আরও বলেন, আমার স্বামী নড়াইল ভিক্টোরিয়া কলেজে চাকরি করেন পিওন পদে । পাশা পাশি সে আগে থেকে জায়গা -জমির ব্যবসা করত । আমার স্বামীর একটি জমি ছিলো সেই জমি টা বিক্রি করে একটি বাড়ি করছে। বাড়ির কাজ এখনো শেষ করতে পারি নি। আর কিছু লোকজন আমার স্বামী ও আমাদের শুনাম নষ্ট করার জন্য। এই সব মিথ্যা নিউজ প্রকাশ করছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সুমি বেগম
( মোহাম্মদ উল্লাহ’র স্ত্রী )
গ্রাম – ভওয়াখালী নড়াইল সদর, নড়াইল।