কালিয়ায় সেই বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কালিয়ায় সেই বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

কালিয়ায় সেই বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়ায় বৃদ্ধা সালেহা বেগমকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ওই বৃদ্ধার নাতি রাশেদ (২২) ও নাতজামাই মিরাজ (৩০)। শনিবার বিকেলে তারা ১৬৪ ধারায় নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে হত্যাকান্ডের স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ২১ মে দিবাগত রাতে উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে সালেহা বেগমকে (৭৪) ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। সালেহা বেগম ওই গ্রামের নূরল খন্দকারের স্ত্রী।

পুলিশ জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া রাশেদ ও মিরাজ উল্লেখ করেছেন, গ্রাম্য প্রতিপক্ষ মোল্লা গ্রুপের লোকজনকে ফাঁসাতে সালেহা বেগমকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেন বৃদ্ধার ছেলে ইরুপ খন্দকার।

সে অনুযায়ী ২১ মে দিবাগত রাত ১টার দিকে বৃদ্ধার শরীরে পেট্রোল ঢেলে দেন ছেলে ইরুপ খন্দকার। রাশেদ ম্যাচলাইট দিয়ে আগুন দেন। আগুনে পুড়ে মৃত্যু হওয়ার পর রাত তিনটার দিকে তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন আসেন। মিরাজ তাঁদের সঙ্গে থেকে সহযোগিতা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ওই হত্যাকান্ডের মূল হোতা ইরুপ খন্দকারকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

আরও পড়ুন:

কালিয়ায় বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!