বিপিএলের ফটোসেশনে নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সাকিব ! বিপিএলের ফটোসেশনে নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সাকিব ! – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

বিপিএলের ফটোসেশনে নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সাকিব !

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব আর হাসান। ছবি: সংগৃহীত

নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

বরিশাল দলপতি সাকিব আল হাসানের বিপিএল ফাইনালের আগে বৃহস্পতিবার ফটোসেশনে অংশ নেয়ার কথা ছিল। সেখানে অংশ না নিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সময় পার করলেন সাকিব আল হাসান। দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, পেটের পীড়ায় ভোগার কারণে ফটোসেশনে নেই সাকিব।

এ অলরাউন্ডারের পরিবর্তে ফটোসেশন ও সংবাদ সম্মেলনে আসেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
তিনি সাংবাদিকদের জানান, সাকিবের পেটের পীড়ার বিষয়টি তার জানা নেই। এরপরই সাকিবকে নিয়ে শুরু হয় ধোঁয়াশা। ওঠে নানা গুঞ্জন।

তবে রাতেই প্রমাণ পাওয়া যায় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মিথ্যা তথ্য দেয়ার। পেটের পীড়া নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে যাওয়ায় ফটোসেশনে থাকা হয়নি সাকিবের।

কোভিড পরিস্থিতির মধ্যে বিপিএলের ‘নামেমাত্র’ বায়ো বাবল (জৈব নিরাপত্তা-বলয়) ভেঙে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিং করতে দেখা গেছে দেশের ক্রিকেটের এই পোস্টারবয়কে।

এমন কাণ্ডে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রটোকল নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে সাকিবের পেশাদারত্ব নিয়েও।

তবে এ বিষয়ে সাকিব আল হাসানের বক্তব্য পাওয়া যায়নি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!