রামেকে আক্রান্ত ও উপসর্গে আরো ৬ মৃত্যু রামেকে আক্রান্ত ও উপসর্গে আরো ৬ মৃত্যু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

রামেকে আক্রান্ত ও উপসর্গে আরো ৬ মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ছিলেন। আর চারজনের করোনা উপসর্গ ছিল। মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস। তিনি জানান, মৃতদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের। বাকি তিনজনের একজন রাজশাহীর, একজন নাটোরের এবং একজন চুয়াডাঙ্গার।

রামেকের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। এর মধ্যে আটজন চাঁপাইনবাবগঞ্জের, ১৮ জন রাজশাহীর, তিনজন নওগাঁর ও একজন নাটোরের। তাদের নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৩৫ জন।

২৪ মে রামেকের করোনা ইউনিটে ১০ জন মারা যান। এছাড়া ২৫ মে চারজন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন সর্বোচ্চ ১৬ জন এবং ৫ জুন আটজন মারা গেছেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!