ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
ফাইল ছবি

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার। ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মিয়ানমারের জান্তা সরকার ইতিমধ্যে মিয়ানমার ঐক্য সরকারকে অবৈধ বলে ঘোষণা দেয়ার পর পাল্টা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা আসলো। মিয়ানমার ঐক্য সরকারের অনেকে জঙ্গলে আশ্রয় নিয়েছে। তাদের ওপর চলছে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন। এর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও হত্যাযজ্ঞের মতই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তাই সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের ছায়া সরকার।

বৃহস্পতিবার রাতে মিয়ানমারে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) সংখ্যালঘুনীতি নিয়ে তিন পৃষ্ঠার এক বিবৃতিতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য প্রার্থনা করেছে এনইউজি।

একই সঙ্গে মিয়ানমারে ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে বা অন্য যে কোনো দেশে জন্ম নেয়া বার্মিজ নাগরিকের সন্তানদেরও পূর্ণ নাগরিকত্ব দেয়ার অঙ্গীকার করেছে এনইউজি।

মিয়ানমারের রাজনৈতিক দলের অধিকাংশ সদস্য রয়েছেন ওই ছায়া সরকারে। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নাম দিয়ে এটিকেই মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেন তারা। তবে সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় থাকাকালে সু চির গণতান্ত্রিক সরকার রোহিঙ্গাদের ফেরাতে চায়নি। এমনকি তারা ‘রোহিঙ্গা’শব্দ ব্যবহার না করে ‘রাখাইনে বসবাসকারী মুসলিম’বলে অভিহিত করতেন সু চি সরকারের নেতারা।

জান্তা সরকারের হাতে ৮ শতাধিক মানুষ মারা যাওয়ার পর রোহিঙ্গাদের প্রতি মনোভাব অনেকটা পাল্টে গেছে তাদের।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!