চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় একটি ঝুটের গুদাম আগুনে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।বৃহস্পতিবার ভোর রাতের দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশের ঝুটের গুদামটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘আমরা ভোর ৫টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ছয়টি ইউনিট৷ আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘পাটের গুদাম হওয়ায় আশেপাশের গুদামেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে এখানে পানির স্বল্পতা রয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে একটু সময় লাগছে। আমাদের আরও গাড়ি প্রস্তুত আছে, প্রয়োজনে ব্যবহার করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানা যাবে।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!