নড়াইলে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উদযাপন নড়াইলে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উদযাপন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

 স্টাফ রিপোর্টার:

নড়াইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম এবং প্রেম ও বিদ্রোহের অমর কবি জাতীয় কবি কাজী নজরুলের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দু’কবির জীবন ও সৃষ্টির ওপর আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির ওপর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টির ওপর নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান আলোচনা করেন।

ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

এ সময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মলয় কুন্ডু, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারন সম্পাদক আসলাম খান লুলু, মুন্সি আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমী ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত-কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!