শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

শান্তিতে এ বছরের নোবেল পুরস্কার পেলেন মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।৫৮ বছর বয়সী মারিয়া রেসা ফিলিপিনো বংশোদ্ভূত আমেরিকান। ৫৯ বছর বয়স্ক দিমিত্রি মুরাতভ রাশিয়ার সাংবাদিক।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘গণতন্ত্র ও শান্তির অন্যতম শর্ত মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষায় ভূমিকা রাখায়’ দুজনকে নির্বাচিত করা হয়েছে।

কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘যে বিশ্বে ক্রমশ গণতন্ত্র ও সংবামাধ্যমের স্বাধীনতা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছে, সেখানে শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ সেসব সাংবাদিকের প্রতিনিধি, যারা আদর্শের জন্য লড়াই করে যাচ্ছেন।’

রাশিয়া ও ফিলিপাইনে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী লড়াইয়ের জন্য মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ এ বছর পুরস্কার পেলেন।

২০১২ সালে ডিজিটাল মিডিয়া কোম্পানি র‍্যাপলার ডটকম প্রতিষ্ঠা করেন মারিয়া রেসা। মতপ্রকাশের স্বাধীনতাকে কাজে লাগিয়ে নিজ দেশ ফিলিপাইনে ক্ষমতার অপব্যবহার, পেশিশক্তির অপপ্রয়োগ ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদকে তুলে ধরেছেন তিনি।

সাংবাদিক ও র‍্যাপলারের প্রধান নির্বাহী হিসেবে মারিয়া রেসা মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আপসহীন সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দুতার্তের শাসনামলে বিতর্কিত ও প্রাণসংহারী মাদকবিরোধী অভিযানের দিকে তীক্ষ্ণ নজর রাখে র‍্যাপলার।

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী আরেক সাংবাদিক দিমিত্রি মুরাতভ কয়েক দশক ধরে রাশিয়ায় অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াই করে চলেছেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার অন্যতম প্রতিষ্ঠাতা মুরাতভ।

চলমান হত্যাযজ্ঞ ও হুমকি পাওয়ার পরও নোভায়া গেজেটার প্রধান সম্পাদক মুরাতভ নিজের পত্রিকার স্বাধীন ভূমিকাকে খর্ব করতে রাজি হননি। প্রতিনিয়ত তিনি সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার থেকেছেন।

নোভায়া গেজেটার তথ্যভিত্তিক সাংবাদিকতা ও পেশাগত সততার মাধ্যমে রুশ সমাজের অপ্রীতিকর দিকগুলো তুলে ধরেছে। এ বিষয়গুলো মূলধারার অন্য সংবাদমাধ্যমগুলোতে খুব একটা আসেনি।

যাত্রা শুরুর পর থেকে পত্রিকাটির ছয়জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!