৫ বছর শেষে ছাড়তে হবে পৌর মেয়রদের দায়িত্ব ৫ বছর শেষে ছাড়তে হবে পৌর মেয়রদের দায়িত্ব – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

৫ বছর শেষে ছাড়তে হবে পৌর মেয়রদের দায়িত্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
ফাইল ছবি

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

পৌরসভার মেয়রকে পদ ছাড়তে হবে পাঁচ বছর মেয়াদ শেষ হলেই। মেয়াদ পূর্ণ হলে একজন প্রশাসক বা সরকার মনোনীত কোনো ব্যক্তির অধীনে ৬ মাসের মধ্যে নির্বাচন শেষ করে নতুন মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। এ বিষয়ক আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার সোমবারের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় মামলাসহ বিভিন্ন জটিলতায় একজন পৌরসভার মেয়র দীর্ঘদিন ধরে স্বপদে থাকছেন। এমনকি একজন মেয়রের ১৫ বছর পর্যন্ত পদে থাকার নজির রয়েছে। তবে এখন আর সে সুযোগ থাকবে না।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ ধরনের আইনের একটি ধারা সিটি করপোরেশনের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। সেটা পৌরসভায় আনা হচ্ছে। পৌরসভার সচিবের নাম হবে প্রধান নির্বাহী কর্মকর্তা।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!