নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি বের হয়। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। মৎস্য ও প্রনিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)’র সহযোগিতায়। জেলা প্রণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার সকালে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা প্রণি সম্পদ অফিসার ডাঃ জিল্লুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

এদিকে জেলা প্রণিসম্পদ অফিসের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ২ জুন, দুগ্ধ খামারীদের মাঝে মিল্ক ক্যান, গো-খাদ্য ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরন।

৩ জুন, প্যাকেট দুধ, টি-শার্ট বিতরন, ও আলোচনাসভা, পুলিশ লাইন স্কুলে।

৪ জুন, প্যাকেট দুধ, টি-শার্ট বিতরন, ও আলোচনাসভা, বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫ জুন, প্যাকেট দুধ, টি-শার্ট বিতরন, ও আলোচনাসভা, মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬ জুন, প্যাকেট দুধ, টি-শার্ট বিতরন, ও আলোচনাসভা, হবখালী মাধ্যমিক বিদ্যালয়ে।

৭ জুন, এতিমখোনায় প্যাকেট দুধ, টি-শার্ট বিতরন, ও আলোচনাসভা, নড়াইল সরকারি শিশু পরিবার(বালক)।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!