সাবেক এলজিআরডিমন্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস: সাংবাদিক প্রবীর সিকদারের মামলার রায় আজ সাবেক এলজিআরডিমন্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস: সাংবাদিক প্রবীর সিকদারের মামলার রায় আজ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

সাবেক এলজিআরডিমন্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস: সাংবাদিক প্রবীর সিকদারের মামলার রায় আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
সাংবাদিক প্রবীর সিকদার। ফাইল ছবি

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে  সাবেক এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় রায় ঘোষণা আজ বৃহস্পতিবার। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করবেন। সাইবার ট্রাইব্যুনালের বেন্স সহকারী শামীম আল মামুন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২২ মার্চ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১ এপ্রিল (বৃহস্পতিবার) দিন ধার্য করেন আদালত। ১ এপ্রিল রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার জন্য ১১ এপ্রিল (রোববার) দিন ধার্য করেন। ১১ এপ্রিল করোনা পরিস্থির কারণে আদালতের কার্যক্রম স্থগিত থাকায় রায় ঘোষণার জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

সাংবাদিক প্রবীর সিকদার। ফাইল ছবি

মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক প্রবীর সিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় ২০১৫ সালের ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।

এরপর ২০১৬ সালের ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!