ভিয়েতনামে করোনা ছড়ানোয় এক ব্যক্তির ৫ বছরের জেল ভিয়েতনামে করোনা ছড়ানোয় এক ব্যক্তির ৫ বছরের জেল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ভিয়েতনামে করোনা ছড়ানোয় এক ব্যক্তির ৫ বছরের জেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

ভিয়েতনামে কোভিড-১৯ এর কোয়ারেন্টাইন নিময় না মানায় এবং করোনা ভাইরাস ছড়ানোর দায়ে  এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

লি ভান ত্রি নামে ২৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ‘মারাত্মক সংক্রমক রোগ ছড়ানোর’ অভিযোগ আনা হয়েছে। যা পরে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্যা মাউয়ের পিপলস কোর্টে শুনানি হয়। শুনানি শেষে এ দণ্ড দেওয়া হয়।

করোনায় সাফল্যের গল্প রয়েছে ভিয়েতনামের। গণপরীক্ষা, কন্টাক্ট ট্রেসিং, সীমান্ত বন্ধ এবং কঠোর কোয়ারেন্টাইন নিয়ম বেঁধে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে এশিয়ার দেশটি। তবে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সে সাফল্য ফিকে হতে বসেছে।

এক প্রদেশ থেকে অন্য প্রদেশে প্রবেশে ২১ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙায় লি-কে এ দণ্ড দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। তিনি অন্তত ৮ ব্যক্তির সংক্রমণের জন্য দায়ী বলেও উল্লেখ করা হয়েছে।

গত কয়েকমাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভিয়েতনামে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখ মানুষ করেনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।

তবে এ ধরনের অপরাধে দেশটিতে এর আগেও দুই জনকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। তাদের একজনকে দুই বছরের, আরেকজনকে ১৮ মাসের দণ্ড দেওয়া হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!