মেডিকেলে সশরীরে ক্লাস শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর মেডিকেলে সশরীরে ক্লাস শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

মেডিকেলে সশরীরে ক্লাস শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মেডিক্যাল, ডেন্টাল ও নার্সিং বিষয়ক সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় কারিগরি কমিটি, সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রিন্সিপালসহ সবার মতামত নিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে জানিয়ে বলেন, ‘আমাদের এখানে (সভায়) ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) আছেন, সচিবরা আছেন। ওনারা আমাদের জানিয়েছেন, আনুমানিক এ মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। তবে দুই-একদিন এদিক-ওদিক হতে পারে। এটাই ওনাদের আনুমানিক সময়। এটা আজকে আমাদের একটি বড় সিদ্ধান্ত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধাপে-ধাপে ক্লাসের অর্থই হলো আমাদের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চমের ক্লাস শুরু করা। যেখানে প্র্যাকটিক্যাল জড়িত আছে, সে ক্লাসগুলো আগে খুলে দেওয়া শুরু করব। পরিস্থিতি আমরা দেখব। তারপর অন্যান্য সব ক্লাসই ধীরে ধীরে খুলে দিব।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!