সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইনের খরচ দেবে সরকার -পররাষ্ট্রমন্ত্রী সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইনের খরচ দেবে সরকার -পররাষ্ট্রমন্ত্রী – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইনের খরচ দেবে সরকার -পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ কমাতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের টিকা দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমানোর চিন্তাভাবনাও করছে সরকার। বৃহস্পতিবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যারা সৌদি আরবে যাচ্ছে তাদের সাত দিনের কোয়ারেন্টাইন করতে হয়। ওখানে বিভিন্ন লেভেলের হোটেল রয়েছে। আমাদের প্রবাসীদের কোয়ারেন্টাইনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে সৌদি সরকার, সেগুলো অনেকে ব্যয়বহুল। প্রবাসীদের এসব হোটেলে যেতে আগ্রহ কম।

তিনি বলেন, তাদের (প্রবাসী) কষ্ট দেখে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আপনারা হোটেলের ব্যবস্থা করেন। তাই আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে আমরা সাবসিডি (ভর্তুকি) দেবো। বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি।

করোনাভাইরাসের ভারতীয় ধরন বাংলাদেশের শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে মোমেন বলেন, বাংলাদেশে ভারত থেকে অনেক লোক এসেছেন। কিন্তু এর মধ্যে মাত্র ১৩ জন আক্রান্ত হয়েছেন। ভারতীয় ধরন নিয়ে এত প্রচারণা হচ্ছে যে, সবাই ভয় পাচ্ছে। বিদেশিরা ভাবছে বাংলাদেশে বোধ হয় এ ধরন খুব বেশি।

তিনি বলেন, বিভিন্ন দেশ যেমন- সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমিরাত, দক্ষিণ কোরিয়া, বাহরাইন ও যুক্তরাজ্য রেড এলার্ট দিয়ে রেখেছে। বিভিন্ন দেশ আমাদের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। কারণ হলো তাদের ভয়। তবে সৌদি আরব একমাত্র খোলা রয়েছে।

বাংলাদেশ সরকার টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স শিথিলের চিন্তা করছে জানিয়ে মোমেন বলেন, আমাদের যারা মধ্যপ্রাচ্যে যায়, তাদের অনেকেই ২০ থেকে ৪০ বছরের মধ্যে। আমাদের দেশে বয়স ৪০ এর বেশি হলে টিকা নিতে পারেন। মধ্যপ্রাচ্যে ডাবল ডোজ হলে কোয়ারেন্টাইন করতে হয় না, শুধু টেস্টে নেগেটিভ থাকলে বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইন করা যায়।

তিনি বলেন, আমরা প্রস্তাব করতে চাইব স্পেশাল ব্যবস্থা করে ২০ বছরের বেশি বয়সীদের টিকা দিতে। আমরা এটি নিয়ে কালকে আলাপ করব। এটা হলে প্রবাসীদের অনেক উপকার হবে। আমরা চিন্তাভাবনা করছি, এখনও কিছু হয়নি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!