লোহাগড়া পৌর সভায় নৌকার মাঝি হলে মশিয়ুর লোহাগড়া পৌর সভায় নৌকার মাঝি হলে মশিয়ুর – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়া পৌর সভায় নৌকার মাঝি হলে মশিয়ুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
লোহাগড়া পৌরসভার নৌকা মাঝি হলেন সৈয়দ মশিয়ূর রহমান

স্টাফ রিপোর্টার:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নড়াইলের লোহাগড়া পৌরসভার নৌকা মাঝি হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বিষয়টি নড়াইল নিউজ ২৪.কমকে নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৯ জন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম ও সদস্য লিপি খানম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী এবং যুবলীগ নেতা মো. মহাসীন উদ্দীন।
আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!