লোহাগড়ায় এক জনকে কুপিয়ে হত্যা লোহাগড়ায় এক জনকে কুপিয়ে হত্যা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় এক জনকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

 নড়াইলের লোহাগড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সাহেব শেখ (৫৫) নামে একজন চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বরণ করেছেন।বুধবার খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

জানা গেছে, লোহাগড়া উপজেলার বয়রা দক্ষিণ পাড়ার সাহেব শেখ (৫৫) গত ১৯ সেপ্টেম্বর ঘুণি নিয়ে পাশ্ববর্তি বিলে মাছ ধরতে যান। মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের জমির শিকদারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মৃত খোকা মোল্যার ছেলে ওমর মোল্যার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একদল দূর্বৃত্ত সাহেব শেখ’র বাড়িতে চড়াও হয়।

এসময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখ ও তার ছেলে সোহাগকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এলাকাবাসী আহতেদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাহেব শেখ’র শরীরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ফাইল ছবি। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

খুলনায় চিকিৎসারত অবস্থায় বুধবার (৬ অক্টোবর) সকালে তিনি মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে সুজন শেখ বাদি হয়ে গত ২২ সেপ্টেম্বর ৪ জনের নাম উল্লেখ ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা করেন। যার নং ১৬।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গন্য করা হবে। আসামীরা পলাতক রয়েছে, আটকে পুলিশের অভিযান চলছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!