লোহাগড়ায় নদীতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি লোহাগড়ায় নদীতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় নদীতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় জুবাইদা নামে দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গৌফাডাঙ্গা এলাকায় নবগঙ্গা নদীর পাড় থেকে নিখোঁজ হয় ওই শিশু। নিখোঁজ শিশু জোবাইদা গৌফাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, সোমবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল জুবাইদা। এসময় শিশুটিকে উঠানে রেখে কিছুক্ষণের জন্য বাজারে যায় তার বাবা। আর মা ঘরের কাজে ব্যস্ত থাকায় মেয়ের দিকে খেয়াল করেননি। পরে বাজার থেকে ফিরে এসে বাবা দেখেন শিশুটি বাড়িতে নেই। খুঁজতে গিয়ে বাড়ির পাশের নবগঙ্গা নদীর তীরে মেয়ের জুতা পড়ে থাকতে দেখেন তিনি। এসময় বাবা শরিফুলের কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে প্রাথমিকভাবে নবগঙ্গা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ না পেয়ে এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দিলে লোহাগড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে প্রাথমিকভাবে নদীতে খোঁজাখুঁজি করে। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। তবে দিনব্যাপী নদীতে উদ্ধার অভিযান চালালে নিখোঁজ শিশুটির সন্ধান পাওযা যায়নি।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, নিখোঁজ শিশুটি নদীতে ডুবে গেছে কি না তা ঠিক করে বলতে পারছেন না পরিবারের লোকজন। তবে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস এবং খুলনা থেকে আসা একটি ডুবুরি দল সারাদিন নদীতে খোঁজখুঁজি করেও মেয়েটির সন্ধান পায়নি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!