লোহাগড়ার গীতিকার বিশু সিকদারের সন্তানদের দায়িত্ব নিলেন ব্যান্ড শিল্পী জেমস্ লোহাগড়ার গীতিকার বিশু সিকদারের সন্তানদের দায়িত্ব নিলেন ব্যান্ড শিল্পী জেমস্ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ার গীতিকার বিশু সিকদারের সন্তানদের দায়িত্ব নিলেন ব্যান্ড শিল্পী জেমস্

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
প্রয়াত গীতিকার বিশু সিকদারের দু’কন্যা সন্তানের সাথে তার বাড়িতে নগর বাউল এর ব্যান্ড তারকা জেমস্। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

অকাল প্রয়াত গীতিকার বিশু সিকদারের দু’কন্যা সন্তানের দায়িত্ব নিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস্। সোমবার বিকালের দিকে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে অকাল প্রয়াত গীতিকার বিশু সিকদারের বাড়িতে আসেন জেমস্।

এ সময় তিনি বিশু সিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুরসহ সহকর্মী শিল্পীরা উপস্থিত ছিলেন।

বিশু সিকদারের ছোট ভাই শাহ আলম সিকদার বলেন, ‘ব্যান্ড তারকা জেমস্ সদ্য প্রয়াত আমার বড় ভাই বিশু সিকদারের দু’কন্যা সন্তান যথাক্রমে সঙ্গীতা ও সুকন্যা সার্বিক নিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার বিকালে গীতিকার এস এম সেলিম সিকদার ওরফে বিশু সিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রবিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিশু সিকদার নগর বাউল জেমস্ এর বিখ্যাত কিছু গান রচনা করেছিলেন। উল্লেখযোগ্য গানগুলো হলো, ‘দুষ্টু ছেলের দল’ ‘বিজলী’ ‘যদি এই শীতে’ ‘আমি তোমাদেরই লোক’ ‘সেলাই দিদিমণি’ ‘অবশেষে জেনেছি’ ‘তুফান।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!