লোহাগড়ায় প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত লোহাগড়ায় প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা সঙ্গীত একাডেমীর উদ্যোগে একাডেমির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শিল্পী মিলু ঠাকুরের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া পৌরসভাধীন সরকারি আর এল পাশা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত একাডেমীর কক্ষে বি এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জির সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিল্পী শক্তি প্রসাধ চট্টোপাধ্যায়, হাসান খান, শাহরিয়ার আলম শাহীন, দৈনিক কালবেলা লোহাগড়া উপজেলা প্রতিনিধি কাজী ইমরান ও শিল্পী মিলু ঠাকুরের ছেলে রাজীন ঠাকুর।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রিফাত বিন ত্বহা, জহির ঠাকুর, শরিফুজ্জামান, এছাড়া চুন্নু মোল্যা, কাজী জিয়াউর রহমান লোটাসসহ প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং উপস্থিতিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর হৃদ রোগে আক্রান্ত হয়ে শিল্পী মিলু ঠাকুর মৃত্যু বরণ করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!