লোহাগড়ায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত লোহাগড়ায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলার দিঘলিয়া-কুমড়ি সড়কে চলাচলকারী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে একজন মহিলা যাত্রী নিহত হয়। নিহত ফিরোজা বেগম (৪১) লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পূর্বপাড়ার এনামুল শেখের স্ত্রী। অপরদিকে লক্ষ্মীপাশা-মহাজন সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় নিতুন জিরা (৭) নামে এক শিশু নিহত হয়েছেন। নিহত ওই শিশু নোয়াগ্রামের জাকির শেখের মেয়ে।

লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নে কর্মরত পুলিশের বিট অফিসার অমিত বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার (২১ এপ্রিল) সকালে ফিরোজা বেগম বাড়ি থেকে বের হয়ে দিঘলিয়া-কুমড়ি সড়কে চলাচলকারী একটি ইজিবাইকে করে দিঘলিয়ায় আসছিলেন। ইজিবাইকটি কুমড়ি পূর্ব পাড়ার ব্রীজের সন্নিকটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী ফিরোজা বেগম পুকুরের পানিতে ডুবে অজ্ঞান হয়ে পড়েন। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা-মহাজন সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় নিতুন জিরা (৭) নামে এক শিশু নিহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার লক্ষ্মীপাশা-মহাজন পার-মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশু উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের জাকির শেখের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার নিহত নিতুন ও তার বড় বোন পার-মল্লিকপুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসছিলেন। পরে বেলা সাড়ে ১২ টার দিকে পার-মল্লিকপুর এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!