লোহাগড়ায় নসিমনের ধাক্কায় আহত সরকারী কর্মচারীর মৃত্যু লোহাগড়ায় নসিমনের ধাক্কায় আহত সরকারী কর্মচারীর মৃত্যু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় নসিমনের ধাক্কায় আহত সরকারী কর্মচারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় বেপরোয়া নসিমনের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী আব্দুল কুদ্দুস মোল্যার।
শনিবার (২৭ জানুয়ারী) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি লোহাগড়া উপজেলা এলজিইডি অধিদপ্তরের কর্মচারী ছিলেন।

জানা গেছে, গত বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে শহরের গোপীনাথপুর এলাকার অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী আব্দুল কুদ্দুস মোল্যা (৬৬) যশোর-কালনা মহাসড়ক সংলগ্ন লক্ষ্মীপাশা কাঁচা বাজারে আসেন। এ সময় তিনি মাছ বোঝাই বেপরোয়া নসিমনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ( ২৭ জানুয়ারী) ভোর ৪ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে নসিমনটি জব্দ করা হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!