লোহাগড়ায় ট্রাক-মোটরসাইকের সংঘর্ষে নির্মাণ শ্রমিক নিহত লোহাগড়ায় ট্রাক-মোটরসাইকের সংঘর্ষে নির্মাণ শ্রমিক নিহত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় ট্রাক-মোটরসাইকের সংঘর্ষে নির্মাণ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
সংগৃহীত ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার,লোহাগড়া, নড়াইল

লোহাগড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।নিহত জনি শেখ (২৩) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নির্মাণ শ্রমিক জনি ও তার সহকর্মী মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কোলা থেকে লক্ষ্মীপাশা আসছিলেন। তারা লক্ষ্মীপাশা-মহাজন সড়কের রাজুপুর সরদারপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো -১৪-৭৭১৪) সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে জনি গুরুতর আহত হয়। পথচারীরা আহত জনিকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।এ ঘটনা কানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!