লোহাগড়ায় গাছ থেকে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর লোহাগড়ায় গাছ থেকে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

লোহাগড়ায় গাছ থেকে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় কাঁঠাল গাছ থেকে পড়ে লিটু খান (৬০) নামের একজন গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মো. লিটু খান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃতঃ ছুরা খানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লিটুর খান ধোপাদাহ কমিউনিটি ক্লিনিকের পাশে কাঁঠাল গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। ডাল কাটা শেষে গাছ থেকে নেমে আসার সময় তিনি অসাবধানবসত: পা পিছলে তিনি পাশের পাঁকা সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!