মুষলধারে বৃষ্টি, দুর্ভোগে কর্মজীবী মানুষ মুষলধারে বৃষ্টি, দুর্ভোগে কর্মজীবী মানুষ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

মুষলধারে বৃষ্টি, দুর্ভোগে কর্মজীবী মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

ঢাকায় আজ মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টি ও মাঝেমধ্যে বজ্রপাতও হয়েছে। এখনো হালকা বৃষ্টি পড়ছে। আকাশ মেঘে ঢাকা রয়েছে। মৌসুমী বায়ু না আসলেও এমন বৃষ্টিতে মনে হতেই পারে ঢাকায় ঘোর বর্ষা নেমেছে।

মঙ্গলবার ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে রাস্তাঘাটে, অলিগলিতে পানি জমে গেছে। তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। অনেক রাস্তায় পানির পরিমাণ এতটাই বেড়েছে যে গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে কর্মজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

ভোর ৬টার আগের ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!