মাটির দেয়াল ধসে প্রাণ গেল এক পরিবারের ৪জনের মাটির দেয়াল ধসে প্রাণ গেল এক পরিবারের ৪জনের – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

মাটির দেয়াল ধসে প্রাণ গেল এক পরিবারের ৪জনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার গভীর রাতে মাটির দেয়াল ধসে এক পরিবারের ৪জনের মৃত্যু হয়েছে। উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো চারজন হলেন ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, মৌলভীবাজারের আনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে মাটির ঘরে থাকতেন। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের প্রাণ যায়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়েছি, মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা পৌঁছালে বিস্তারিত খবর পাওয়া যাবে।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!