ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মারা গেলেন রেলওয়ের কর্মচারী লোহাগড়ার রবি ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মারা গেলেন রেলওয়ের কর্মচারী লোহাগড়ার রবি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মারা গেলেন রেলওয়ের কর্মচারী লোহাগড়ার রবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি নামের রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহত রবি নড়াইল জেলার লোহাগড়া শহরের রাজুপুর এলাকার হাবিবুর রহমান মোল্যার ছেলে। তার স্ত্রীসহ তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকারের বরাত দিয়ে নিহতের বড় ভাই চায়ের দোকানী আলম মোল্যা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। রেলওয়ের কর্মচারী রবিউল ইসলাম রবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলম স্হানীয় সাংবাদিকদের জানান, শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার কারণে কয়েক হাত দূরের দৃশ্যও দেখা যাচ্ছিল না। এ সময় আখাউড়া রেলস্টেশনে প্রবেশ করছিল লোকোমোটিভটি। এটি রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছালে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, শনিবার রাতেই রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার খবরটি মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যা রাতে নিহতের মরদেহ লোহাগড়া শহরের রাজুপুর এলাকায় পৌঁছাবে বলে তিনি জানান।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!