বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌ-বাহিনীর সহকারি প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।
ইমরুল কায়েস জানান, র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। বিমান প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।
শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত-এর স্থলাভিষিক্ত হলেন। সেরনিয়াবাত ১২ জুন অবসরে যান।
তিন বছরের জন্য শেখ আব্দুল হান্নানকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!