নড়াগাতিতে ঘুরতে গিয়ে লাশ হল ইউপি চেয়ারম্যানসহ ২জন নড়াগাতিতে ঘুরতে গিয়ে লাশ হল ইউপি চেয়ারম্যানসহ ২জন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াগাতিতে ঘুরতে গিয়ে লাশ হল ইউপি চেয়ারম্যানসহ ২জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতিতে নতুন প্রাইভেটকার কিনে নিয়ে ঘুরতে গিয়ে লাশ হল ইউপি চেয়ারম্যানসহ ২ জন।খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট (৫০) এবং টোনা গ্রামের শওকত সরদার (৬০) নিহত হয়েছে। গতরাত সাড়ে ১১টার দিকে খাশিয়াল ইউনিয়নের সিবানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট নিজে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বলে জানাগেছে। এসময় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে সড়কের  পাশে  পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৬ নং খাসিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট নিজের প্রাইভেটকার নিয়ে টোনা গ্রামের শওকত সরদারসহ ঘুরতে বের হয়। এসময় প্রাইভেটকারের নিয়ন্ত্রন হারিয়ে সিবানন্দপুর এলাকায় সড়কের পাশে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকসানা খাতুন দুর্ঘটনায় ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, ব্যক্তিগত গাড়িতে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরি করা হয়েছে  বলেও জানান তিনি।

উল্লেখ্য, ৬ নং খাসিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমূর রহমান ওছির ছোট ভাই।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!