
স্টাফ রিপোর্টার:
আগামী ২ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিতব্য নড়াইলে “বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।বিশ্ব পর্যটন দিবস -২০২১ উপলক্ষে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমূখ।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামী ২ অক্টোবর শনিবার দুপুর ২ টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহাবুব আলী।
প্রথম পুরস্কার হিসাবে থাকছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ। এছাড়া অংশগ্রহকারীদের জন্য থাকছে সৌজন্য পুরস্কার।
আরও পড়ুন: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নড়াইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২ অক্টোবর