নতুন ধারাবাহিক মহাপন্ডিতে নাম ভূমিকায় থাকছেন নড়াইলের কামরুল বাহার নতুন ধারাবাহিক মহাপন্ডিতে নাম ভূমিকায় থাকছেন নড়াইলের কামরুল বাহার – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নতুন ধারাবাহিক মহাপন্ডিতে নাম ভূমিকায় থাকছেন নড়াইলের কামরুল বাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার বাঐশোনা ইউনিয়নের যোগানীয়া গ্রামের কৃতি সন্তান ও দুই বাংলার অসাধারণ জনপ্রিয় অভিনয় শিল্পী এস এম কামরুল বাহার এখন মহা পন্ডিত ! ‘মহাপন্ডিত’ নামে একটি ধারাবাহিক নাটকে নড়াইলের কৃতি সন্তান অভিনয় করেছেন নাম ভূমিকায়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

আগামী ১ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকটি প্রতি শুক্র শনিবার রাত ৯ টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে। এ নাটকে গ্রামের অপরাজনীতিকে হাস্যরসাত্মক ভাবে তুলে ধরেছেন নাট্যকার ও পরিচালক আলী সুজন। গ্রামে এক পক্ষ আরেক পক্ষকে মামলা মোকদ্দমা দিয়ে ঘায়েল করার অপকৌশল, নাট্যকার এই নাটকে তুলে ধরেছেন। নাটকটির মূল পরিকল্পনা করেছেন জেরিন মিডিয়ার কর্ণধার এস এম হোসেন বাবলা এবং প্রযোজনা করেছেন গোল্ডসান্ডস গ্রুপ। সবাইকে ‘মহাপন্ডিত’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেতা। এছাড়া এই গুনী শিল্পীর আরো কিছু ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। বর্তমানে আরো কিছু নতুন ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শৈশব থেকে অভিনয়কে বুকের ভিতর লালন করে আসছে। এ অভিনেতা দীর্ঘ তিন দশক ধরে অভিনয়ের মাধ্যমে দু’বাংলার মানুষকে মুগ্ধ ও আল্পুত করেছেন। বহু কালজয়ী-জনপিয় নাটক ও বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছেন তিনি। নানা ঘরানার অভিনয়ে বিশ্ব-দরবারে নিজেকে উপস্থাপন করেছেন একজন সফল অভিনেতা হিসেবে। এ পর্যন্ত প্রায় তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন কামরুল বাহার।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

এস, এম, কামরুল বাহার বলেন, আমি অভিনয়কে ভালবাসি, আমার রক্তে অভিনয়ের পোঁকা বাস করে, হোক সিনেমা কিংবা নাটক সব খানেই সমান তালে কাজ করে দর্শকের ভালবাসায় সিক্ত হতে চাই। আগামীতে শারীরিক সুস্থতা নিয়ে আরো ভালো কিছু উপহার দেবার প্রত্যয় ব্যক্ত করেন এ সফল অভিনেতা।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!