নড়াগাতীতে ট্রলি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল হেলপারের নড়াগাতীতে ট্রলি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল হেলপারের – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াগাতীতে ট্রলি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল হেলপারের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চাপাইলে ট্রলি থেকে ছিটকে পড়ে আকাশ শিকদার ( ১৫) নামে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। নিহত আকাশ শিকদার নড়াগাতী থানার চরমধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। রোববার (৩ মার্চ) সকাল পৌনে ৯ টায় চাপাইল ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগুডাগা গ্রামের এস এস বি ইট ভাটার ট্রলির হেলপার আকাশ গোপালগঞ্জে ইট নামিয়ে ফেরার পথে চাপাইল ব্রীজ হতে নিচে নামার সময় ড্রাইভার ব্রেক করলে সে ট্রলির উপর থেকে ছিটকে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রলি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!