
স্টাফ রিপোর্টার, কালিয়া, নড়াইল
নড়াইলের কালিয়া পাইলট স্কুল মাঠে একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নড়াইল-১ আসনের এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে নড়াইল- ১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: আলমগীর হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারী ও নড়াইল-১ আসনের এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দীন, মুশফিকুর রহমান, জেলা শিবিরের সেক্রেটারী তাজ মোহাম্মাদ, জেলা শুরা সদস্য হাফেজ জাকারিয়া, মইনুল ইসলাম প্রমূখ।
সমাবেশ শেষে একটি মিছিল কালিয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জামায়াতে পৌর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় জেলা, উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।