নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
আহ্বায়ক অ্যাড আব্দুল হক,সদস্য সচিব মাহবুবুর রশীদ লাবলু

স্টাফ রিপোর্টার

নিউজ টুডের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল হক কে আহ্বায়ক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রশীদ লাবলু কে সদস্য সচিব করে ঐতিহ্যবাহী নড়াইল প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন – ডেইলি ইনডিপেনডেন্ট এর মলয় কান্তি নন্দী,নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান,এনটিভির নড়াইল প্রতিনিধি মুনীর চৌধুরী, দৈনিক বাংলার কার্তিক দাস,আরটিভির মোস্তফা কামাল,নিউজ টুয়েন্টি ফোর এর খায়রুল আরেফিন রানা,এটিএন বাংলার জহির ঠাকুর,চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন,দি নিউ এজ এর সুলতান মাহমুদ,ও দৈনিক আইন বার্তান রাজু আহমেদ রাজিব ও এখন টিভি ও বনিক বার্তার ইমরান হোসেন।

এর আগে শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের সাধারন সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারন সম্পাদক মির্জা নজরুল ইসলাম, বাংলা ভিশন এর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন, নিউজ টুয়েন্টি ফোর এর খায়রুল আরেফিন রানা, একাত্তর টিভির অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমূখ।

এ সময় প্রেসক্লাবের সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!