নড়াইল নিউজ ২৪. কম এ সংবাদ প্রকাশ: পাখির অবাসস্থল নষ্ট, অভিযুক্ত পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা নড়াইল নিউজ ২৪. কম এ সংবাদ প্রকাশ: পাখির অবাসস্থল নষ্ট, অভিযুক্ত পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইল নিউজ ২৪. কম এ সংবাদ প্রকাশ: পাখির অবাসস্থল নষ্ট, অভিযুক্ত পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
নড়াইলের লোহাগড়ায় পাখির আবাসস্থল নষ্ট করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ইনসেট অভিযুক্ত পান্না)। ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় গাছের ডাল-পালা কেটে পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দিয়েছে ভ্রাম্যমান আদালত।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে উক্ত রায় দেন।
এ বিষয়টি নিয়ে “ নড়াইলে পাখির আবাসস্থল ধ্বংস,অভিযুক্তের বিচার দাবি স্থানীয়দের” শিরোনামে নড়াইল নিউজ ২৪.কমে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন: নড়াইলে পাখির আবাসস্থল ধ্বংস,অভিযুক্তের বিচার দাবি স্থানীয়দের

এ সময় অভিযোগকারী লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী এবং অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গত রবিবার (৩১ আগষ্ট) ভোরে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন সরকারি জমির ওপর একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। ওই কর্তনকৃত
আমগাছে প্রতিদিন সন্ধ্যায় হাজারো চড়ুই পাখি বাস করতো। সন্ধ্যায় পাখিরা স্বাভাবিক নিয়মে সেখানে ফিরে এলে ডালপালা বিহীন গাছ দেখে পাখিরা উড়তে থাকে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এদিকে ব্যবসায়ী কর্তৃক পাখির আবাসস্থল নষ্ট করায় লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী বাদী হয়ে বুধবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ আগষ্ট) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত পাখির আবাসস্থল নষ্টের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দেন। এ সময় লোহাগড়া থানা পুলিশ, অভিযোগকারী যুবদল নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। রোববার সন্ধ্যার আগে কয়েক হাজার চড়ুইপাখি নিজেদের আবাসস্থলে এসে ডাল-পালাহীন গাছ বসে তারা এ প্রতিবাদ জানান। এমন একটি ভিডিও রোববার রাতে সামাজিক ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।এ ঘটনা দেখে পাখিপ্রেমীরা গাছের ডালপালা কাটার দায়ে অভিযুক্ত মুজিবুর রহমান পান্নার বিচারের দাবি জানিয়েছেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!