নড়াইলে হরিলীলামৃত বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান নড়াইলে হরিলীলামৃত বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নড়াইলে হরিলীলামৃত বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে ৩৩টি শ্রী শ্রী হরিলীলামৃত বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সম্মানী, বস্ত্র প্রদান ও আলোচনা সভা হয়েছে। শনিবার বিকেলে শহরের কুড়িগ্রাম এলাকায় নিশিনাথতলা মন্দিরে এ কর্মসূচি পালিত হয়।

জেলা শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, জেলা মতুয়া মিশনের উপদেষ্টা অশোক কুন্ডু, সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, সহসভাপতি নিমাই বিশ্বাস ও ধীমানরঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদার ও প্রসেনজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তপন সিকদার ও বাসুদেব পাল, দপ্তর সম্পাদক সন্দিপ রায় প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!