নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫  নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫  – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার, লোহাগড়া

নড়াইলের লোহাগড়ায় সিএনজি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নাসির নামে এক সিনএজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি তে থাকা নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে  উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নাসির উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার বিকেলে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি ও লোহাগড়া থেকে নড়াইল অভিমুখি একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নাসির নিহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেত নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ ও নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যানচলাচল সাভাভিক করে এবং সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার (টিএসআই) মো.লিয়াকত হোসেন জানান,মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!